33 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনিসংহে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুরসহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। অভিভাবকদের মধ্যে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্যবিভাগ পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে, দেশে রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ