বিএনএ, ঢাকা : ঢাকা চট্টগামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক উ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।
এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে হিসেবে ১৭ ঘণ্টার ব্যবধানে আরেকটি ভূমিকম্প হলো।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

