28 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিপক্ষদের বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

প্রতিপক্ষদের বিতর্কের আহ্বান জামায়াত আমিরের


বিএনএ, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি—কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে, তা প্রমাণ করার জন্য।’

পোস্টে তিনি আরও বলেন, ‘নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরছে।’

ডা. শফিকুর রহমান লেখেন, ‘মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।’

তার এই পোস্ট শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম মন্তব্য করেন, ‘ডাকসু এটি (বিতর্ক) আয়োজন করতে আগ্রহী।’

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ