28 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা


বিএনএ ডেস্ক : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ভূমিকম্প ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ