29 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ধামরাইয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ


বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সাংসদের নিজ অর্থায়নে ৬৩৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু করে উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেলিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, দক্ষিণ কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাড়ুয়াকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজির আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন, জেলা পরিষদের মহিলা সদস্য নাছিমা আক্তার, পৌর কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহম্মদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে। সেই সুবাধে বছরের প্রথমে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই পৌঁছিয়ে দিয়েছে। গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র দিয়ে তাদেরকে আরও উৎসাহ বাড়িয়ে তুলার জন্য এই শীতবস্ত্র বিতরণ করা হল।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর