23 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছ। এসময় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকার পর পূণরায় চালু হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পুর্বধলা গ্রামের পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০) তার স্ত্রী মাসুমা খাতুন (২৩) তাদের তিনদিন বয়সী নবজাতক শিশু, ফারুকেন বোন জুলেখা খাতুন, ফারুকের ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ফারুকের ভাবী জোসনা বেগম। এছাড়াও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। সে ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু। আহত হয়েছে দুজন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার বিষয়ে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
বিএনএনিউজ/জেবি,হামিম

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স