20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট

কুতুবদিয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট

মুনতাহা পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

বিএনএ, কুতুবদিয়া (কক্সবাজার) ॥  কুতুবদিয়ায় বসতঘরে ডুকে মুনতাহা নামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ সেপ্টেম্বর ) রাতে উপজেলার দক্ষিণ ধূরুং মশরফ আলী বলীর পাড়ার হাছান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, কতিপয় দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আলমিরা ভেঙে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়ার সময় হাছান আলীর মেয়ে মুনতাহা দেখে ফেললে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা মুনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মুনতাহা পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

আহত মুনতাহার ভাই সালাউদ্দিন জানান, আমার পিতাসহ আমরা তিন ভাই উপজেলা সদরে হোটেল ব্যবসা করি, বাড়িতে আমার মা ও ছোট বোন থাকে, নতুন বাড়ি নির্মাণ করার জন্য ৩ লাখ ৭০ হাজার টাকা বাড়ির আলমিরাতে ছিল।

আমার মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা আমার ছোট বোনকে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ। গুরুতর আহত ছাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ২৪, হাছান কুতুবী,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী