23 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » দেশে বেকারত্ব বেড়েছে ২ লাখ ৭০ হাজার

দেশে বেকারত্ব বেড়েছে ২ লাখ ৭০ হাজার

দেশে বেকারত্ব বেড়েছে ২ লাখ ৭০ হাজার

বিএনএ: মাত্র তিন মাসের ব্যবধানে দেশে বেকারত্ব বেড়েছে ২ লাখ ৭০ হাজার।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের প্রকাশিত শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়, গেলো ডিসেম্বরে বেকার জনগোষ্ঠী সংখ্যা ২৩ লাখ ২০ হাজার হলেও মার্চে এসে ঠেকেছে ২৫ লাখ ৯০ হাজারে।

এ সময় কৃষিখাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে। গেলো ডিসেম্বরে ৩ কোটি ২৩ লাখ মানুষ কৃষিতে নিয়োজিত থাকলেও মার্চে কমে তা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখে।

বিবিএস জানায়, চলতি বছরের মার্চ শেষে দেশে মোট শ্রম শক্তি দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। কর্মে নিয়োজিত মোট জনশক্তির সংখ্যা এখন ৭ কোটি ১১ লাখ। এরমধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার আর নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার।

জরিপে বলা হয়, মোট বেকার জনগোষ্ঠী ২৫ লাখ ৯০ হাজার, এরমধ্যে পুরুষ ১৭ লাখ ১১ হাজার, নারী ৮৮ হাজার।

বিএনএ নিউজ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স