28 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব ছিল : র‌্যাব ডিজি

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব ছিল : র‌্যাব ডিজি


বিএনএ, ঢাকা: সমন্বয়ের অভাবে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, ‘দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকে এককভাবে বলি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে কোথাও সমন্বয়ের অভাব ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘সমন্বয়ের অভাব থাকায় ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন তারা রওনা করেছে, তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে কোথাও ঘাটতি ছিল। যার কারণে এমনটা হয়েছে।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা সামনে নিশ্চিত থাকতে পারেন যে, আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।’

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!