21 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

চলন্ত প্রাইভেটকারে আগুন

বিএনএ, সাভার : সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে যান্ত্রীক ত্রুটি থেকে আগুন লেগে পুড়ে গেছে প্রাইভেটকারটি। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে তত সময়ে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি। এই ঘটনায় কোন হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থেকে সৃষ্টি হয় যানটজের।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, আমরা ধারণা করছি এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। প্রাইভেটকারটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।

বিএনএনিউজ/ইমরান খান, জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী