30 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - জুলাই ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে কাশ্মীর

৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে কাশ্মীর


বিএনএ,বিশ্বডেস্ক : জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ । স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানায়।

তাদের মতে, ভোর ৫টা ৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত অগভীর ভূমিকম্প গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর হয়ে থাকে। কারণ, অগভীর ভূমিকম্পে উৎপন্ন কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে ভূমি বেশি কাঁপে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ