বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালে নিয়ে আসলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্ ঘোষণা করেন।
নিহত শিশুর মা আইরিন আক্তার জানান, তারা যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে গুলিস্তান আসার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় একটি বাস স্ট্যান্ডে এলে সেই বাসে ওঠার সময় আরেকটি বাস তার ছেলেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে ঢামেক কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।
![]()

