28.3 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফাতি পেল মেসির ১০ নম্বর জার্সি

ফাতি পেল মেসির ১০ নম্বর জার্সি

ফাতি পেল মেসির ১০ নম্বর জার্সি

বিএনএ,স্পোর্টসডেস্ক : মেসি বার্সেলোনা ছাড়ার পর কে পাবে তার ১০ নম্বর জার্সি ।  এ নিয়ে নানা কানাঘুষা চলছিল এতদিন। এবার তার অবসান করে দিল তরুণ স্ট্রাইকার আনসু ফাতিকে মেসির নাম্বার টেন জার্সিটা তুলে দিয়ে। বুধবার(১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি ।

দীর্ঘ ২১ বছর ধরে বার্সার হয়ে খেলেছেন মেসি। এই পথচলায় নিজের নামের সঙ্গে জার্সির নম্বরটাও যুক্ত হয়ে গিয়েছিল তার সাথে । এই আর্জেন্টাইন ফুটবলারের উন্মাদনায় ‘এলএমটেন’ একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল।

নেইমার বর্তমানে পিএসজিতে খেলছেন ১০ নম্বর জার্সিতে । মেসি তার দলে যোগ দেয়ার পর নিজের জার্সির নম্বরটা দিতে চেয়েছিল নেইমার কিন্তু  তা নেননি মেসি।পিএসজির হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে খেলবে এই আর্জেন্টাইন।

এর আগে ১০ নম্বর জার্সি গায়ে বার্সার হয়ে খেলেছেন রিভালদো, হুয়ান রোমান রিকেলমে, রোনালদিনহোর মতো তারকারা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ