25 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল চারজনের

বিএনএ, (বোয়ালখালী) চট্টগ্রাম : লুকোচুরি খেলায় কাল হলো মো. রবিউল হাসান ইমনের (৯)। খেলার সময় বন্ধুদের চোখ ফাঁকি দিতে চাচার ঘরের ফ্রিজের পিছনে লুকোতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে মৃত্যু হয় তার।

রোববার (১ মে) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইমন ওই এলাকার মো.লোকমানের ছেলে। ইমন পূর্ব গোমদণ্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুশান্ত দাশ বলেন, দুপুর ১টার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত ইমন নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন ও ইমনের স্বজনরা জানান, ইমন বাড়ির ছেলেদের সাথে লুকোচুরি খেলছিল। এর একপর্যায়ে ইমন তার চাচার ঘরের ফ্রিজের পেছনে লুকোতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/বাবর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী