বিএনএ,ডেস্ক : প্রথমবারের মতো সোমবার (২ ফ্রেব্রুয়ারি) যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি সমাবেশ।
দলীয় সূত্রে জানা গেছে, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়াও জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।
বিএনএ/ওজি
![]()

