29 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » একযোগে বদলি ২৩ পুলিশ কর্মকর্তা

একযোগে বদলি ২৩ পুলিশ কর্মকর্তা


বিএনএ, ঢাকা : বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  ৫ মে ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের তালিকায়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নৌ পুলিশে,  ময়মনসিংহ এপিবিএনের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমানকে রংপুর আরপিএমপিতে এবং ঢাকা এসবির পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা ঢাকা ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা রেঞ্জের পুলিশ সুপার শাহনাজ বেগম জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবি-তে,  ঢাকা এসবির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ পাবনার পুলিশ সুপার হিসেবে এবং নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঢাকা ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার,  নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ট্যুরিস্ট পুলিশ, ডিএমপির উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার এবং সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে এপিবিএন-এ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রাজশাহীর পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম সাতক্ষীরার পুলিশ সুপার,  চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকা ডিএমপির উপপুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার এবং সিআইডির পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে, রাজশাহী মহানগরের উপ-কমিশনার মো  রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএন-এ,  ডিএমপির উপ-কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামে এবং মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু