বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর আদেশ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আদেশ দেওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা আসলামের আইনজীবী মো. মজিবুর রহমান।
এ বিষয়ে ইসি আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লা ফয়েজ জানান, ঋণখেলাপি হওয়ার অভিযোগ থাকার পরও বিএনপির প্রার্থী আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট খারিজ করেছিলেন হাইকোর্ট। ওই খারিজ আদেশের বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে আপিল আবেদন করা হয়।
বিএনএ/ ওজি
![]()
