20 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১১ অক্টোবর খুলছে জাবির হল, ২১ তারিখ ক্লাস শুরু

১১ অক্টোবর খুলছে জাবির হল, ২১ তারিখ ক্লাস শুরু

পেছানো হলো জাবি’র ভর্তি পরীক্ষা

বিএনএ জাবি : আগামি ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)’র আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। আর ২১ অক্টোবর থেকে  শুরু হবে ক্লাস। শনিবার (২ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সদস্য অধ্যাপক রাশেদা আখতার। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে ১১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার পর ২১ তারিখ ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিও খুলে দেয়া হবে। তবে, সাবেক শিক্ষার্থীরা লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না বলে জানান অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করবেন। যারা কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করেছেন তারা ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। এরপর ১০ দিন  হলে অবস্থান করেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা। পরবর্তীতে অফলাইন-অনলাইন দুটোই চলবে বলে জানান সিন্ডিকেটের এই সদস্য।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় ২১ অক্টোবর হল খুলে দেয়ার জন্য সুপারিশ করা হয়। এর আলোকে শনিবার সিন্ডিকেট সভায় চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো।

বিএনএনিউজ/শাকিল,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা