বিএনএ, ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে অধ্যাপক সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের প্রোফাইলে সায়েদুর রহমান বলেন, “আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে,”।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।
সায়েদুর রহমানের পদত্যাগের এক সপ্তাহ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
