16 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত


বিএনএ, ঢাকা: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন।

গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ