15 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার মৃত্যুতে পোর্টল্যান্ড গ্রুপের গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা

খালেদা জিয়ার মৃত্যুতে পোর্টল্যান্ড গ্রুপের গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা


বিএনএ, চট্টগ্রাম :বিএনপি চেয়ারপাসন, মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর  পরিবার যেন এ কঠিন শোক সহ্য করতে পারে সেই জন্য মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, পরিচালক জাকির হোসেন, নুরুল হোসেন, এম রবিউল হোসেন, কে.এম জহিরুল কাইয়ুম, হাদিদুর রহমান, মোমিনুর রহমান, মোজাম্মেল বিন সাইফ, জাবেদ মোহাম্মদ, মাজাহার উদ্দিন ভূইয়া এক শোক বার্তায় বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার শাসন আমলে দেশে অর্থনীতি ব্যাপক অগ্রগতি হয়।

জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল জাতিকে অগ্রগতির এক মহাযাত্রায় যুক্ত করেন।

শোক বার্তায় আরও বলা হয় বেগম খালেদা জিয়া মৃত্যু মধ্যে দিয়ে দেশ ও জাতি একজন ‘দেশপ্রেমিক অভিভাবক’কে হারিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, জাতির অগ্রগতি, অবকামো উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতি তাকে শত শত বছর স্মরণ করবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ