বিএনএ, খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন ব্যারাক থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিমি খাতুন (২৭) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা হাইওয়ে হেডকোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত মিমির স্বামী ইমরান হোসেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার ৭ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। মিমি পছন্দ করে স্বামী ইমরান হোসেনকে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর পরিবার তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি ।
বিএনএ/ ওজি
![]()
