30 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ


বিএনএ,ঢাকা:ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত- ২২ দিন ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এ সময় জলসীমার বাইরে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নদীতে ড্রেজিং সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। সোমবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

২২ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য সরকারের উদ্যোগ সম্পর্কে ফরিদা আখতার বলেন, ‘৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) দেওয়া হবে, পরিবার প্রতি বরাদ্দ থাকবে ২৫ কেজি করে চাল, যা পুরো কার্যক্রমে মোট ১৫ হাজার ৫০৩ দশমিক ৫ টন চাল প্রয়োজন হবে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ