16 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে এনসিপি: নাহিদ ইসলাম

আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে এনসিপি: নাহিদ ইসলাম


বিএনএ, ঢাকা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মি. ইসলাম জানান, প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে।

“এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে, এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি ” বলেন মি. ইসলাম।

দলগুলোর সাথে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, “তাদের যে নির্বাচনি সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সমমনা আট দলের সাথে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। “

তিনি জানান, যেসব আসনে এনসিপির প্রার্থী থাকবে না সেসব আসনে জোটের পক্ষে প্রচারণা ও কাজ করবে দলের নেতাকর্মীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ