26 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা


বিএনএ, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূস নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। তার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসাসহারয়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। সরকার তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি আশ্বস্ত করেন।

খালেদা জিয়ার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য ও বেঁচে থাকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিশ্চিতে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ