বিএনএ, ঢাকা : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবো এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
তবে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান আসিফ মাহমুদ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
