21 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া


বিএনএ, ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গঠিত মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ‘ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। চিকিৎসা চলছে। মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়; ঝুঁকি থেকেই যায়। বিভিন্ন পরীক্ষা হয়েছে; ভালো ও খারাপ- দুই ধরনের রিপোর্টই এসেছে।’

গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ