23 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধাক্কা সামলে ডি কক-রুশোর ঝড়

ধাক্কা সামলে ডি কক-রুশোর ঝড়

তাসকিন

স্পোর্টস ডেস্ক: টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। তুলে নেন টেম্বা বাভুমাকে। এরপর ডি কক ও রুশো ঝড় শুরু করেছে।

দক্ষিণ আফ্রিকা ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ডি কক ২০ ও রাইলি রুশো ২০ রানে খেলছেন। বাভুমা ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন।

সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বির জায়গায় খেলছেন মেহেদি মিরাজ। দক্ষিণ আফ্রিকা একাদশে পেসার লুঙ্গি এনগিডির জায়গায় খেলাচ্ছে লেগ স্পিনার তাবরেজ শামসিকে।

সাকিব জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে ব্যাটিং করতেন। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় রান তাড়া করতে সমস্যা নেই।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ: ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া, তাবরেজ শামসি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী