29 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু


বিএনএ, ঢাকা : কুড়িগ্রামের রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা দুজন সহোদর ভাই ও রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

স্থানীয়‌দের বরা‌তে ওই ইউনিয়‌নের সদস‌্য ফজলুল হক জানান, ক‌য়েকজন ইট ভাঙার শ্রমিক না‌জিম খান ইউনিয়‌নের পা‌টোয়া‌রি পাড়া থে‌কে না‌জিমখাঁ‌নের দি‌কে ফির‌ছি‌লেন। এসময় মমিন বকশিপাড়া এলাকায় পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তাজরুল হক এবং হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হক মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী