বিএনএ, কিশোরগঞ্জ: সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের প্রায় ১৫০ মিটার দূরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ ছিলো। বগিটি প্রায় আট ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ৩টা দিকে চট্টগ্রামগামী মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে, লাইনে কোনো যাত্রী বা ট্রেনের ইঞ্জিন/কোচের বড় ধরনের ক্ষতি হয়নি।
এদিকে সকালেই আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১১টার দিকে প্রায় আট ঘণ্টা পর পুরো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক করার সঙ্গে সঙ্গে ঢাকা-মেইল-২ ছাড়াও অন্যান্য ট্রেনগুলোও পুনরায় নির্ধারিত সময়সূচিতে চলাচল শুরু করেছে।
বিএনএ/শাম্মী
![]()
