19.8 C
আবহাওয়া
১০:০৮ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০


বিএনএ, ঢাকা: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ সময় নৌকার এক যাত্রীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।

গত এক দশক ধরেও এমন যাত্রার সংখ্যা ক্রমশই বাড়ছে। ঝুঁকিপূর্ণ এমন সব যাত্রায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

২০১৪  সাল থেকে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ