বিএনএ, ঢাকা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৮১টি নিবন্ধিত দেশি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন প্রায় ৫০০ জন প্রতিনিধি।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংক্রান্ত চূড়ান্ত এই তথ্য জানানো হয়।
ইসির হিসাব অনুযায়ী, দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয় পর্যায়ে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষকের চাহিদা জানিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের মতামত প্রদান করবেন।
বিএনএ/ ওজি
![]()
