18 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৫
Bnanews24.com
Home » দিনে দুপুরে নারায়নগঞ্জে ডাকাতের কবলে ওটি পোর্টল্যান্ড-১, লস্কর আহত 

দিনে দুপুরে নারায়নগঞ্জে ডাকাতের কবলে ওটি পোর্টল্যান্ড-১, লস্কর আহত 


বিএনএ, নারায়নগঞ্জ: চট্টগ্রামের পতেঙ্গা গুপ্ত খালস্থ  মেঘনা পেট্টোলিয়াম লিমিডেটের ডিপো থেকে জ্বালানী তেল ডিজেল নিয়ে ভৈরবের মেঘনা ডিপোতে যায় ওটি পোর্টল্যান্ড-১ নামের একটি জাহাজ। ডিজেল খালাস করে চট্টগ্রামে ফেরার পথে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে বিকাল ৪টার দিকে নারায়ানগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরি এলাকা অতিক্রমকালে জাহাজটি ডাকাতের কবলে পড়ে।

ডাকাত দলের হামলায় এই সময় লস্কর সালমান (২৪) মারাত্মকভাবে আহত হয়।  তাকে সোনারগাও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওটি পোর্টল্যান্ড-১ এর মাস্টার রাশেদ জানায়, জাহাজটি মেঘনা পেট্টোলিয়াম লিমিটেডের ভৈরব ডিপো থেকে ডিজেল খালাস করে দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। বিকাল ৪টা নাগাদ বিশনন্দী ফেরিঘাট অতিক্রমকালে দুইটি ট্রলার নিয়ে ১৫/১৬ ডাকাত সশস্ত্র অবস্থায় গতিরোধ করে। এক পর্যায়ে তারা জাহাজে উঠার চেষ্টা করলে জাহাজ থেকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়। এসময় ডাকাত দল লস্কর সালমানের মাথায় প্রচন্ড আঘাত করে।  জাহাজ থেকে বিপদ সংকেত ও হুইসেল  বাজালে চলাচলরত অন্যান্য নৌযান গুলো এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যায়।

জাহাজ মালিক ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডাকাতের কবলে পড়া ওটি পোর্টল্যান্ড-১ এর সুপারভাইজার মোস্তফা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ