বিএনএ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে সুষ্ঠু-সুন্দর ও বিশ্বাসযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার ওয়াদা করেছি । তবে সুন্দর ভোট উপহার দেওয়া ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয় । তিনি বলেন, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে এক পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।
সিইসি বলেন, আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি অলওয়েজ (সবসময়) সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা আর হতে পারে না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। সত্যিকার অর্থে এই ইলেকশনটা আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে।
বিএনএ/ ওজি
![]()
