28.5 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৫

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৫


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল এই আক্রমণ অব্যাহত রেখেছে।

এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া  অন্তত ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন নারী ও দুই শিশু রয়েছে।

তবে জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলেছে, ইসরায়েলের কার্যক্রম আসলে গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ