28 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট

সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট


বিএনএ ডেস্ক: কক্সবাজারে মহেশখালী গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। এতে সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে এই সংকট দেখা দেয়।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে কমপক্ষে ২০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে ১৮টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অপর দুটি স্টেশনে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ থাকায় সেখানে শত শত গাড়ির চালকরা গ্যাসের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ।

টিপরদী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, গ্যাসের সরবরাহ অনেক কমে গেছে। অনেক স্টেশনে গ্যাস নেই। এখানে সহ যেসব স্টেশন চালু রয়েছে, সেখানেও চাপ খুবই কম। ফলে চাহিদা মতো গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, মহেশখালীর একটি এলএনজি সরবরাহ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে সারা দেশেই গ্যাস সংকট তৈরি হয়েছে। এ কারণে স্বাভাবিক গ্যাস সরবরাহ নেই। এই সংকট সমাধানে কাজ চলছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ