বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস এবং অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুর অভিমুখে যাচ্ছিল একটি বিআরটিসি বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে বাসটির প্রচণ্ড বেগে সংঘাত হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যায় ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ওজি
![]()

