15 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি


বিএনএ,ঢাকা: বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, সিলেট-৫ আসনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় বিএনপি মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ