15 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ছাড়াল

প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখ ছাড়াল


বিএনএ, ঢাকা: প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ৩৪ দিনে এসে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখের বেশি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইট (portal.ocv.gov.bd/report/by-country) থেকে এই তথ্য জানা যায়।

ইসির এই ওয়েবসাইট থেকে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৬ লাখ ৩ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৩১১ জন, নারী ভোটার ৪০ হাজার ২ জন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় “পোস্টাল ভোট বিডি” অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

যে সব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলো।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। মোট ভোটকক্ষ নির্ধারিত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি এবং পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ