26 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমবারের মত নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ

প্রথমবারের মত নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ


বিএনএ ডেস্ক: আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় এবারই প্রথম প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না ।

এছাড়া, লিফলেট আর ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি থাকতে পারবে না। প্রচারণায় হেলিকপ্টার ব্যবহার করা যাবে না । তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে শুধু তারাই পারবেন হেলিকপ্টার ব্যবহার করতে। তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে শুধু তারাই পারবেন হেলিকপ্টার ব্যবহার করতে।

এক সময় ভােটারের কাছে প্রার্থীর পরিচয় ও যােগ্যতা তুলে ধরার অন্যতম উপায় হিসেবে বিবেচিত হতো পোস্টার। বাড়ির বাইরে দেয়ালে, রাস্তায়, বাজারে সবদিকে প্রার্থীদের নাম-দল-মার্কাওয়ালা পোস্টারে ছেয়ে যাওয়া দেখলেই বােঝা যেত দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে।

নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও আলাদা করে বেশ কিছু ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রথমবারের মতো একটি টেলিভিশন সংলাপের আয়োজন করা হয়েছে। এসব পরিবর্তন তফসিল ঘোষণার আগেই চূড়ান্ত করা হলেও, তফসিল ঘোষণার পর আচরণবিধি মানাতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে বিধি ভেঙে প্রচারণায় অংশ নেওয়ায় দেশের কয়েকটি স্থানে জরিমানার ঘটনাও ঘটেছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা আইনের প্রয়োগের বিষয়ে সতর্ক। যিনিই আচরণবিধিমালা ভাঙবেন, তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ