32 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত আমির: ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির: ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’


বিএনএ ডেস্ক: মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ—জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।’

তিনি আরও লিখেছেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। এই দায়িত্বের আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা সেই কাজটাই করি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘ফায়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।’

 

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ