26 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ‘মিস ইউনিভার্স’ হলেন ফাতিমা বোশ

‘মিস ইউনিভার্স’ হলেন ফাতিমা বোশ


বিএনএ, ঢাকা: বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন  সম্পন্ন হয়েছে।  সবার শীর্ষে উঠে এবার মেক্সিকোর ফাতিমা বোশ জিতে নিয়েছেন মুকুট।

২৫ বছর বয়সী এই মেক্সিকান মডেলের জয়কে  ঘিরে বিশ্বব্যাপী চলছে আলোচনার ঝড়। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই হুমকি, অপমান, ওয়াকআউট, বিচারকদের পদত্যাগ—সব মিলিয়ে বিরল বিতর্কে জর্জরিত ছিল এবারের আয়োজন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি এবার আয়োজিত হয়েছে থাইল্যান্ডে। ফাইনালে থাইল্যান্ডের প্রাভিনার সিংহ হয়েছেন রানারআপ।নতুন নিয়মে এবার বিবাহিত নারী, ট্রান্সজেন্ডার নারী এবং মা হওয়া প্রতিযোগীরাও অংশ নেন। বয়সসীমাও ছিল না।

২০ নভেম্বর রাতে আয়োজিত ফাইনাল শোতে গতবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া থেইলভিগের কাছ থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা বোশ।১২০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। প্রথমবারের মতো ফিলিস্তিন থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করে।
ফাইনালের প্রশ্ন-উত্তরে ফাতিমার উত্তর সবার মন জয় করে। তার উত্তর ছিল “আপনার স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্নের মূল্য আছে। কাউকে আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ