বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্রকে চার প্রভাবশালী দেশ কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরো পথ পাড়ি দিতে হবে ।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফিলিস্তিনের জনগণকে আমরা সমর্থন করে আসছি। কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই।
আমরা মনে করি, এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড় শর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।
উল্লেখ্য, ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। কানাডা-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মধ্য দিয়ে ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।
বিএনএ/ ওজি
![]()

