23 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফের পাহাড় থেকে তিন মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে তিন মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাহার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকা থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকরা মরদেহ গুলো হচ্ছে রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ