17 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » না ফেরার দেশে নায়ক জাভেদ

না ফেরার দেশে নায়ক জাভেদ


বিএনএ, ডেস্ক: ঢালিউডের দাপুটে নায়ক ও  নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই।  মরণব্যাধি ক্যানসারে ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমতে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ১৯৬৩ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় চলে আসেন।

তিনি চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা করেন ১৯৬৪ সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু ছবি ‘মালান’ এর মাধ্যমে। এর প্রায় তিন বছর পর ১৯৬৭ সালে ‘পুনম কি রাত’ উর্দু ছবিতে পুনরায় নৃত্য পরিচালনা করেন। তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।তিনি সত্তর থেকে আশির দশক পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নিয়মিত নৃত্য পরিচালনা করেছেন।

১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রায় শতাধিক চলচ্চিত্রে। তার অনেক কাজের মধ্যে ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনয় জীবনের সেরা সাফল্য আসে ‘নিশান’ চলচ্চিত্রে অভিনয় করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ