26 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : বুধবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭ জন, খুলনা বিভাগে ৩২ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৩ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ১ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৬৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ২৬৭ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৮ হাজার ৪৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ