বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, রাতভর রাশিয়ার হামলার পর থেকে ২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে তিন শিশুও রয়েছে।
তিনি জানিয়েছেন, প্রায় ১০০ জন হামলায় আহত হয়েছেন।
রাশিয়া ইউক্রেনে ৪৭৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার কারণে তীব্র শীতের মধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। ওকসানা কোবেল নামের এক বাসিন্দা জানান তিনি আশা করেছিলেন যে, তার ছেলেকে জীবিত পাওয়া যাবে। হামলার সময় সে নবম তলার একটি অ্যাপার্টমেন্টে ছিল।
বিএনএ/ ওজি
![]()
