22 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

ববিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

ববিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতা ২০২৩। সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বরিশাল জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন আত্মোন্নয়ন ঘটানো যায়, ঠিক তেমনি এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি লাভেরও সুযোগ তৈরি হয়। এসময় উপাচার্য খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন৷

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এবারের আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ১৭টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ০৩ টি বিভাগ অংশগ্রহণ করবে।

বিএনএনিউজ/ রবিউল ইসলাম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!