বিএনএ, ডেস্ক :মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিঙ্গাপুর থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
ও দিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গত রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।
এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য,গত শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে অস্ত্রধারীরা।
বিএনএ/ ওজি
![]()
