16 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৬
Bnanews24.com
Home » নভেম্বরে সড়কে ৪৮৩ জন নিহত

নভেম্বরে সড়কে ৪৮৩ জন নিহত


বিএনএ, ঢাকা: নভেম্বরে দেশে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত এবং এক হাজার ৩১৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৭১ শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৭২টি। মোট সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২ দশমিক ৫০ শতাংশ। ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৪ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৯৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১১ দশমিক ৮০ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি (২৪ দশমিক ৫৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, ২৪৫টি (৪৫ দশমিক ৮৮ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৮২টি (১৫ দশমিক ৩৫ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৭১টি (১৩ দশমিক ২৯ শতাংশ) শহরের সড়কে এবং ৫টি (দশমিক ৯৩ শতাংশ) অন্য স্থানে সংঘটিত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ